কালীগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পলাশ শাখার অধীনে গাজীপুরের কালীগঞ্জ বাজারে ব্যাংকের উপশাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে।
এতে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফর রহমান, কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদ এবং সমাজসেবক এস. এম. রবিন হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের পলাশ শাখাপ্রধান মোহাম্মদ আবুল কাছেম ভুঁইঞা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মো. রিয়াজুল করিম ভুঁইয়া।