লভ্যাংশ ঘোষণা ওয়েস্টার্ন মেরিনের

লভ্যাংশ ঘোষণা ওয়েস্টার্ন মেরিনের
গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ .৫০ শতাংশ নগদ এবং ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। ঢাকা স্টক এক্সচেন্জ ( ডিএসই ) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন ২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৮৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৬ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।

অর্থসংবাদ/ এমএস/ ৯: ৫১/ ১১: ২৪: ২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন