Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ না দেয়ার ঘোষণা অলটেক্স ইন্ডাস্ট্রিজের

লভ্যাংশ না দেয়ার ঘোষণা অলটেক্স ইন্ডাস্ট্রিজের
শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেন্জ ( ডিএসই ) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৭পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৫ টাকা ৭৮ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।

অর্থসংবাদ/ এমএস/ ১০: ০৬/ ১১: ২৪: ২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার