রেস্তোরাঁয় কেয়ার স্টেশন স্থাপন ফুডপান্ডার
খাবার দোকানের গ্রাহকদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা একটি কেয়ার ক্যাম্পেইন চালু করেছে। পান্ডা কেয়ার স্টেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে ফুডপান্ডা রাজধানীসহ দেশের অন্যান্য বড় শহরে ১০০টি রেস্তোরাঁয় হ্যান্ড-স্যানিটাইজিং স্টেশন স্থাপন করছে।
এসব স্টেশন স্থাপনের পাশাপাশি ভোজন রসিকদের সুরক্ষা নিশ্চিত করতে হ্যান্ড স্যানিটাইজারও সরবরাহ করছে ফুডপান্ডা। ক্যাম্পেইনের আওতায় চলতি নভেম্বরেই বিএফসি, চিলক্স ও সালাম’স কিচেনসহ রাজধানীর ৫০টি রেস্তোরাঁ এবং বিভাগ ও জেলাপর্যায়ে আরও ৫০টি রেস্তোরাঁয় কেয়ার স্টেশন স্থাপন করা হবে।
অর্থসংবাদ/এ এইচ আর ১০:০৮/ ১১:২৪:২০২০