Ortho Songbad আর্কাইভ

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের দুই উপশাখা উদ্বোধন

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের দুই উপশাখা উদ্বোধন
শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে নতুন দুইটি উপশাখা উদ্বোধন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড। শরিয়তপুর ও ফেনীতে নতুন এসব উপশাখা উদ্বোধন করা হয়।আজ

বুধবার (২৫ নভেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২টি উপশাখার উদ্বোধন করেন।

নতুন দুই উপশাখা হলো- শরিয়তপুরের নড়িয়ার পন্ডিতসার বাজার উপশাখা ও ফেনীর ফাজিলপুরের বটতলীবাজার উপশাখা।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানউপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

অর্থসংবাদ/এ এইচ আর ০২:৫৯/ ১১:২৫:২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার