নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন করছে লাভা
ইন্টারন্যাশনাল নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন শুরু করেছে ভারতীয় হ্যান্ডসেট নির্মাতা লাভা। এক সময়ের আইকনিক ফোন নির্মাতা নকিয়ার প্রযুক্তি ব্যবহার করে ফিচার ফোন ও স্মার্টফোন বাজারজাত করছে ফিনল্যান্ডভিত্তিক এইচএমডি গ্লোবাল। স্টার্টআপ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির আওতায় লাভা এবার নকিয়া ব্র্যান্ডের ফোন তৈরি করছে। শুধু তা-ই নয়; স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজার ভারতে কো-ব্র্যান্ডেড স্মার্টফোন উন্মোচনে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে লাভা, যা সম্ভব হলে দেশটিতে অনেক সাশ্রয়ী দামে ফোরজি ডিভাইস সরবরাহ করা সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছে ইটি টেলিকম।
সূত্রমতে, একমাত্র নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোনই নয়; ভারতে মটোরোলা ব্র্যান্ডের স্মার্টফোন তৈরির জন্য চুক্তিতে পৌঁছাতে কাজ করছে লাভা। ভারতে সাশ্রয়ী দামে কো-ব্র্যান্ডেড স্মার্টফোন উন্মোচনে এরই মধ্যে একটি টেলিযোগাযোগ সেবাদাতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ভারতের শীর্ষ তিন টেলিযোগাযোগ সেবাদাতার সঙ্গে চুক্তির আওতায় কো-ব্র্যান্ডেড স্মার্টফোন উন্মোচনের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, এ বছরেই চীন থেকে ভারতে ডিভাইস উৎপাদন কার্যক্রম স্থানান্তরের জন্য ৮০ কোটি রুপি বিনিয়োগ করবে লাভা। এছাড়া আগামী পাঁচ বছর ধাপে ধাপে প্রতিষ্ঠানটি ৮০০ কোটি রুপি বিনিয়োগ করবে।
এ বিষয়ে লাভার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হরি ওম রাই বলেন, আমরা খুবই আগ্রহের সঙ্গে আমাদের সম্পূর্ণ মোবাইল আরঅ্যান্ডডি, ডিজাইন ও উৎপাদন কার্যক্রম চীন থেকে স্বদেশে স্থানান্তরের কাজ শুরু করেছি। আমরা আশা করছি পুরো প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হবে।
ওম রাই বলেন, ভারত সরকারের প্রণোদনার কারণে বৈশ্বিক বাজারে কার্যক্রম জোরদারে আমাদের যে উৎপাদন সক্ষমতার ঘাটতি ছিল তা পূরণ হবে। যে কারণে আমরা আমাদের সম্পূর্ণ কার্যক্রম ভারতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি। কার্যক্রম স্থানান্তর প্রক্রিয়া একটি নির্দিষ্ট সময়ের ওপর নির্ভর করছে। পাশাপাশি আমাদের পণ্যের চাহিদা এবং বিশ্বজুড়ে আমরা কতটা বাজার দখলে সক্ষম হচ্ছি তার ওপরও নির্ভর করছে।
অর্থসংবাদ/এসএ/১৫:০৩/১১:২৫:২০২০