Ortho Songbad আর্কাইভ

ন্যাশনাল টি’র সর্বোচ্চ দরপতন

ন্যাশনাল টি’র সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২৮৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার (০৭ অক্টোবর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২০ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ। এতে দরপতনের তালিকায় শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৬৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ২০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর।


এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং, খান ব্রাদার্স, সেন্ট্রাল ফার্মা, জিবিবি পাওয়ার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, রহিমা ফুড এবং দেশ গার্মেন্টস লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার