রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড সমাপ্ত হিসাববছরের ইউনিট হোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে ফন্ডটি।
গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত সময়ের জন্য রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ৪ শতাংশ নগদ লভ্যাংশ পাঠিয়েছে।
এসএম