Ortho Songbad আর্কাইভ

আজ ও কাল সীতাকুণ্ডে খোলা থাকবে ব্যাংক

আজ ও কাল সীতাকুণ্ডে খোলা থাকবে ব্যাংক
সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন উপলক্ষে জামানত বাবদ অর্থ জমাদানের সুবিধার্থে ওই এলাকার মধ্যে অবস্থিত সব তফসিলি ব্যাংকসমূহের শাখা শুক্র ও শনিবার খোলা থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন শাখা এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তফসিলি ব্যাংকের শাখা প্রধানদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন উপলক্ষে জামানত বাবদ অর্থ জমাদানের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকার মধ্যে অবস্থিত সব তফসিলি ব্যাংকসমূহের শাখা শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। শুধুমাত্র উক্ত নির্বাচনের টাকা জমাগ্রহণের (ড্রাফট/চালান/পে-অর্ডার এর মাধ্যমে) লক্ষ্যে এ এলাকার তফসিলি ব্যাংকসমূহের শাখাগুলো খোলা থাকবে।

অর্থসংবাদ/এ এইচ আর ১২:২৭/ ১১:২৭:২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার