Ortho Songbad আর্কাইভ

বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিনে গুগলের ডুডল

বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিনে গুগলের ডুডল
আজ শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল বিশেষ ডুডল প্রকাশ করেন। বিশিষ্ট এই লেখক ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন।

২৭ নভেম্বর রাত ১২টা এক মিনিট থেকেই গুগলের লোগোর মাঝে শহীদ মুনীর চৌধুরী খোলা বই হাতে, চোখে মোটা কালো ফ্রেমের চশমা গায়ে শাল জড়ানো, ডুডলটি দেখা যাচ্ছে। গুগলের লোগোটিও বিশেষভাবে তৈরি করা হয়েছে। মুনীর চৌধুরীর ছবিসহ তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে ছবির ওপরে ক্লিক করলে।

এই বুদ্ধিজীবী একাধারে ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী । তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইরবাগ গ্রামে। ব্রিটিশ আমলের জেলা ম্যাজিস্ট্রেট খান বাহাদুর আবদুল হালিম চৌধুরীর ১৪ সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন মুনীর চৌধুরী।

১৯৪১ সালে মুনীর চৌধুরী ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। তারপর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আই.এস.সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বি.এ অনার্স (১৯৪৬) ও এমএ (১৯৪৭) পাস করেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এবং ১৯৫৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এম.এ ডিগ্রি লাভ করেন।

তিনি খুলনার ব্রজলাল কলেজে (বি এল কলেজ) অধ্যাপনার (১৯৪৭-৫০) মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ঢাকার জগন্নাথ কলেজ (১৯৫০) এবং শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও বাংলা বিভাগে (১৯৫০-৭১) অধ্যাপনা করেন। পরে শহীদ মুনীর চৌধুরী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হন।

অর্থসংবাদ/এসএ/২৪:৪০/১১:২৭:২০২০

 

 

মুল সাইট থেকে

পুজিবাজার