Ortho Songbad আর্কাইভ

এনআরবি গ্লোবাল ব্যাংকের দুটি ইসলামিক ব্যাংকিং উদ্বোধন

এনআরবি গ্লোবাল ব্যাংকের দুটি ইসলামিক ব্যাংকিং উদ্বোধন
আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২৬ নভেম্বর, ২০২০ গাজীপুরের ঐতিহ্যবাহী টঙ্গী বাজারে ও চট্টগ্রামের শেখ মুজিব রোডে এনআরবি গ্লোবাল ব্যাংকের ২টি ইসলামিক ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনলাইনে শাখাগুলো উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও প্রধান কার্যালয়ের শাখা ব্যবস্থাপক বিভাগের প্রধান আতাউস সামাদ, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এ এইচ আর ১২:৪৩/ ১১:২৭:২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার