Ortho Songbad আর্কাইভ

৫ দিনের রিমান্ডে শেখ হাসিনার আত্মীয় মঈন আবদুল্লাহ

৫ দিনের রিমান্ডে শেখ হাসিনার আত্মীয় মঈন আবদুল্লাহ
যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৬ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (২৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেফতার করা হয়।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার