Ortho Songbad আর্কাইভ

ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৬ যাত্রী নিহত

ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৬ যাত্রী নিহত

নরসিংদীর শিবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।


শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা যান। এর মধ্যে সিএনজি চালক, এক জন নারীসহ ও বাকি ৪ জন পুরুষ। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।


স্থানীয়রা জানান, দুপুরে ইটাখোলা থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদীর উদ্দেশ্যে যাচ্ছিলো। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় পৌঁছলে এটিকে ইটাখোলাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিএনজির চালকসহ ছয় জনের।


গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৬ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৬
খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

মুল সাইট থেকে

পুজিবাজার