ঘূর্ণিঝড় ‘বুরেভী’ নিম্নচাপে পরিণত হয়েছে

ঘূর্ণিঝড় ‘বুরেভী’ নিম্নচাপে পরিণত হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘বুরেভী’ শ্রীলংকা ও তৎসংলগ্ন এলাকা থেকে পশ্চিম দিকে সরে গেছে।২০২০ উত্তর ভারত মহাসাগর ঘূর্ণিঝড় মরশুমের নবম নিম্নচাপ এবং পঞ্চম নামধারী ঝড়। বুড়িভী একটি নিম্নচাপ অঞ্চলে ২৮ নভেম্বর শুরু হয়েছিল। ৩০ নভেম্বর জেটিডাব্লিউসি একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় গঠনের সতর্কতা জারি করে। এটি দুর্বল হয়ে ধীরে ধীরে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যদিও এ ঘূর্ণিঝড়ের কোনো ধরনের প্রভাব বাংলাদেশের ওপর পড়েনি।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীলংকা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণীঝড় ‘বুরেভী’ পশ্চিম দিকে সরে গিয়ে এবং দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় মান্নার উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এটি এখন উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

অর্থসংবাদ/এ এইচ আর

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা