পদ্মা ব্যাংকের আই ব্যাংকিং উদ্বোধন

পদ্মা ব্যাংকের আই ব্যাংকিং উদ্বোধন
আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট ব্যাংকিং ‘পদ্মা ব্যাংক আই ব্যাংকিং’- এর উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পদ্মা ব্যাংকের গুলশান হেড অফিসে আনুষ্ঠানিকভাবে ‘পদ্মা ব্যাংক আই ব্যাংকিং’- এর উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু।

এসময় জানানো হয়, ইন্টারনেট ব্যাংকিং এর এই সুবিধা কাজে লাগিয়ে যেকোনো সময় গ্রাহক এক ক্লিকেই টাকা উত্তোলন, ট্রান্সফার কিংবা জমা দিতে পারবেন। মোবাইল রিচার্জ এমনকি বিকাশেও টাকা ট্রান্সফার করতে পারবেন। পদ্মা ব্যাংক আই ব্যাংকিং এর বিশেষ সুবিধা হলো ‘পে ডে স্যালারি ক্লিক’। এর মাধ্যমে পদ্মা ব্যাংকের কর্মীরা বিশেষ শর্তে মাসের যেকোনো দিন বেতন উত্তোলন করতে পারবেন।

ইতোমধ্যে পদ্মা ব্যাংক অন্যান্য ডিজিটাল সল্যুশনস- পদ্মা ওয়ালেট, পদ্মা ইন্সট্যান্ট, পদ্মা ডিজি-র মতো অত্যাধুনিক সব ইন্টারনেট সেবা চালু করেছে। ২০২১ সালে বাংলা কিউআর কোড, ডিজিটাল সল্যুশনসসহ গ্রাহকদের জন্য আরেও অনেক আধুনিক ও আকর্ষণীয় সেবা নিয়ে আসবে পদ্মা ব্যাংক লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, বিজনেস হেড জাবেদ আমিন, মানব সম্পদ বিভাগের প্রধান এসইভিপি মো. আহসান উল্লাহ খান, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অর্থসংবাদ/এ এইচ আর

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি