আর্মড ফোর্সেস মেডিকেলে ৫ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর অনুমোদন

আর্মড ফোর্সেস মেডিকেলে ৫ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর অনুমোদন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটকে (এএফএমআই) পাঁচটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।

গত ২ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।কোর্সগুলো হলো- এমফিল (এইচ এইচ এম), ডিপ্লোমা ইন অর্থোডনটিকস অ্যান্ড ডেনটোফিশিয়াল অর্থোপেডিক্স, ডিপ্লোমা ইন প্রস্থডনটিকস, ডিপ্লোমা ইন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি এবং ডিপ্লোমা ইন কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ডোডনটিকস।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-২) উপসচিব বদরুন্নাহার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিইউপির অধীনে ঢাকা সেনানিবাস পরিচালিত আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে পাঁচটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো। এসব কোর্সের কারিকুলাম বিএমডিসি কর্তৃক অনুমোদিত হতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি