ট্রাস্ট ব্যাংকের ডিএমডি হলেন আহসান জামান

ট্রাস্ট ব্যাংকের ডিএমডি হলেন আহসান জামান

আহসান জামান চৌধুরী পদোন্নতি পেয়ে ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। নতুন দায়িত্বের আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং বিজনেস ডিভিশনের প্রধান ছিলেন।


আহসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর এবি ব্যাংকে কর্মজীবন শুরু করে। পরে ইস্টার্ন ব্যাংকে যোগ দিয়ে বিভিন্ন পদমর্যাদায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান এবং চট্টগ্রাম অঞ্চলের করপোরেট ও রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ছিলেন।


একজন পরীক্ষিত ব্যাংকিং পেশাজীবী হিসেবে আহসান ব্যবসা ও গ্রাহক সম্পর্ক উন্নয়নে, করপোরেট এবং কনজিউমার, ট্রেড সলিউশন, স্পেশাল অ্যাসেট এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।


তার এ বিস্তৃত কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বহু প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।—বিজ্ঞপ্তি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি