বিক্রেতা নেই দুই কোম্পানির

বিক্রেতা নেই দুই কোম্পানির
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের এক ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে কেয়া কসমেটিকস ও ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা ১০টা ৪১ মিনিট পর্যন্ত কেয়া কসমেটিকসের স্ক্রিনে ৪৫ লাখ ৯৩ হাজার ৫৯৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭ টাকা।

এদিকে একই সময়ে ডমিনেজ স্টিলের স্ক্রিনে ২ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৯৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২২ টাকা ৫০ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন