Ortho Songbad আর্কাইভ

এনার্জিপ্যাকের আইপিও আবেদন শুরু আজ

এনার্জিপ্যাকের আইপিও আবেদন শুরু আজ
আজ (৭ ডিসেম্বর), সোমবার শুরু হবে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এনার্জিপ্যাক পাওয়ারের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ। আবেদন গ্রহণ শেষ হবে ১৩ ডিসেম্বর। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ২১ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি টাকা উত্তোলন করে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার