Ortho Songbad আর্কাইভ

হিলিতে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

হিলিতে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন
দিনাজপুরের হিলিতে যমুনা ব্যাংক লিমিটেডের পাঁচবিবি শাখার অধীনে হিলি উপশাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এ উপশাখা উদ্বোধন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে হিলি উপশাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংকের পরিচালক মো. বেলাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান এবং ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান কর্মকর্তা মো. মঞ্জুরুল আহসান শাহ্।

এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আশপাশের শাখাসমূহের প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার