Ortho Songbad আর্কাইভ

টেকনো ড্রাগসের ক্যাটাগরি পরিবর্তন

টেকনো ড্রাগসের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরে জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। ফলে কোম্পানিটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে।


আগামী ৪ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার