Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ ল্যাম্পসের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড’-এর পরিবর্তে ‘বাংলাদেশ ল্যাম্পস পিএলসি’ হবে। আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি বাংলাদেশ ল্যাম্পস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে।


নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার