Ortho Songbad আর্কাইভ

‘এ’ ক্যাটাগরিতে ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ড

‘এ’ ক্যাটাগরিতে ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।


ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, ৭ আগস্ট,২০২৪ থেকে পরবর্তী বছরের ৬ ফেব্রুয়ারি,২০২৫ পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধ-বার্ষিক কুপন বন্ডহোল্ডারদের বিতরণ সম্পন্ন করেছে। এ কারণে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে প্রতিষ্ঠানটি। আগামীকাল (১০ মার্চ) থেকে প্রতিষ্ঠানটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার