Ortho Songbad আর্কাইভ

সমতা লেদারের ক্যাটাগরি উন্নতি

সমতা লেদারের ক্যাটাগরি উন্নতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।


ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ০ দশমিক ৪০ শতাংশ লভ্যাংশ নগদ দিয়েছে। এ কারণে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। আগামীকাল (১০ মার্চ) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।


তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার