Ortho Songbad আর্কাইভ

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।


ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার (২১ জুলাই) দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের দর কমেছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৬১ শতাংশ। আর ৬ দশমিক ৮৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তাল্লু স্পিনিং মিলস।


এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, ফারইস্ট ফাইন্যান্স, রতনপুর স্টিল, ফিনিক্স ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল এবং ডেসকো।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার