Ortho Songbad আর্কাইভ

‘এ’ ক্যাটাগরিতে আরএকে সিরামিকস

‘এ’ ক্যাটাগরিতে আরএকে সিরামিকস

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।


ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর,২০২৪ অর্থবছরে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। এ কারণে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি।


আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।


তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।


এরআগে, ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরন করে কোম্পানিটি।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার