বিকেএমইএ এর সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবিরের মৃত্যু

বিকেএমইএ এর সাবেক সহ-সভাপতি  হুমায়ুন কবিরের মৃত্যু
পোশাক কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সহ-সভাপতি (অর্থ) হুমায়ুন কবির খাঁন শিল্পী (৫২) মারা গেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ২৪ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার জোহরের নামাজের পরে টানবাজার (নারায়ণগঞ্জ) জামে মসজিদ এবং মাজদাইর কেন্দ্রীয় গোরস্থান মসজিদে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে বিকেএমইএ-বিজিএমইএ’র উদ্যোক্তারা হুমায়ুন কবিরের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান এবং প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি