‘দেশজুড়ে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি’

‘দেশজুড়ে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশজুড়ে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী হচ্ছে বিএনপি। দেশে মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করা হলেও বিএনপি প্রকাশ্যে কোন কথা বলার সাহস দেখাতে পারেনি।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে দেশের নয়; বিএনপির রাজনীতিতেই ভয়াবহ দুর্দিন চলছে। তথাকথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক তারা দিচ্ছেন; প্রকৃতপক্ষে তা উন্নয়ন ও স্বাধীনতা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা।

এ সময় ত্রিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামানিক, শহীদুজ্জামান সরকার, আনোয়ার হোসেন হেলালসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের অনেকে বক্তব্য রাখেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস