পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় বেস্ট লাইফ ইন্সুরেন্স

পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় বেস্ট লাইফ ইন্সুরেন্স
প্রথমিক গণপ্রস্তাবে (আইপিও) পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করেছে বিমা খাতের কোম্পানি বেস্ট লাইফ ইন্স্যুরেন্স। এ জন্য কোম্পানিটি দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের (পিবিআইএল) সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে।

বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় মতিঝিলে এ দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিবিআইএল।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পিবিআইএলের ভারপ্রাপ্ত প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) খন্দকার রায়হান আলী এফসিএ এবং বেস্ট লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম সোলায়মান হোসেন।

এ সময় প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল রহমান, পিবিআইএল এর ইস্যু ম্যানেজমেন্ট বিভাগের প্রধান এইচ.এ. মামুনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন