ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির বায়োনটেক-ফাইজার টিকার অনুমোদন

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির বায়োনটেক-ফাইজার টিকার অনুমোদন
ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বায়োনটেক-ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে৷ এর ফলে মাসের শেষের দিক থেকেই করোনার টিকা দেওয়া শুরু করতে পারবে ইউরোপের দেশগুলো৷

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ বেশ বড় আকারেই ধাক্কা দিয়েছে৷ বিভিন্ন দেশ আবারো লকডাউনের মতো সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়েছে৷ ফলে দীর্ঘদিন ধরেই টিকার অনুমোদনের জন্য অপেক্ষা করছিল দেশগুলো৷

এদিকে জার্মান প্রতিষ্ঠান বায়োনটেকটিকা উৎপাদন করলেও অনুমোদন না পাওয়ায় এতদিন শুরু করা যায়নি টিকাদান৷ তবে আগে থেকেই বিভিন্ন দেশ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন৷ ফলে ইইউয়ের প্রায় ৪৫ কোটি মানুষের কাছে টিকা পৌঁছে দেয়ার ক্ষেত্রে আরো এক ধাপ আগানো গেল৷

এখন ইউরোপীয় কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দিলেই ইইউয়ের দেশগুলো টিকা দেওয়া শুরু করতে পারবে৷ অনুমোদনের পাওয়ার আগে থেকেই ২৭ ডিসেম্বর থেকে টিকা দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছিল জার্মানি। তথ্য সূত্র- এএফপি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি