তিন দিন ধরে নিম্নমুখী পাম অয়েলের দাম

তিন দিন ধরে নিম্নমুখী পাম অয়েলের দাম
মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের দাম টানা ৩ দিন ধরে নিম্নমুখী রয়েছে। এ ধারাবাহিকতায় সর্বশেষ কার্যদিবসে দেশটিতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম আগের তুলনায় টনে ২ রিঙ্গিত হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, শীত মৌসুমেও মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের রফতানি বৃদ্ধির দিকে রয়েছে। স্টার অনলাইন ও রয়টার্স সূত্রে এ তথ্য জানা যায়।

টানা ৩ দিনের মন্দা ভাবের ধারাবাহিকাতয় মালয়েশিয়ার বাজারে সর্বশেষ কার্যদিবসে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে। দিন শেষে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪২ রিঙ্গিত বা ৮৫১ ডলার ১৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় টনপ্রতি ২ রিঙ্গিত কম।

কুয়ালালামপুরের ব্যবসায়ীরা বলেন, সয়াবিন তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমতির দিকে রয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ কার্যদিবসে দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। এর প্রভাব পড়েছে মালয়েশীয় পাম অয়েলের বাজারে। কমে গেছে পণ্যটির দাম। মালয়েশীয় পাম অয়েলের দাম এমনকি বাড়তি রফতানির তথ্যও চাঙ্গা করতে পারেনি।

এ মাসের প্রথম ২০ দিনে (১-২০ ডিসেম্বর) মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েল রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে বলে সাম্প্রতিক এক নোটে জানিয়েছে পণ্যবাহী কার্গো চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস। এ তথ্য আগামী দিনগুলোয় মালয়েশীয় পাম অয়েলের দাম বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো