৫৩ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

৫৩ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে
মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার ১৫৮টি শেয়ার ৫৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৩ কোটি ২৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইফাদ অটোসের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮৮ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, একমি ল্যাব, অ্যাডভেন্ট ফার্মা, অগ্নি সিস্টেমস, বারাকা পাওয়ার, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, বিএসআরএম স্টিল লিমিটেড, বেক্সিমকো ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ড্রাগন সোয়েটার, জেএমআই সিরিঞ্জ, এমএল ডাইং, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, রিং শাইন, রূপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, এসকে ট্রিমস, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিকস, সানলাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফিন্যান্স, ইউনাইটেড পাওয়ার, ভিএফএস থ্রেড ডাইং ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন