Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৯টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


এদির দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ০৪ শতাংশ। আর ৭ দশমিক ৭২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।


দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স, আইপিডিসি ফাইন্যান্স, ই-জেনারেশন, বিডিকম অনলাইন, সিলকো ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং সিলফা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার