Ortho Songbad আর্কাইভ

রিজেন্ট টেক্সটাইলের সর্বোচ্চ দরপতন

রিজেন্ট টেক্সটাইলের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (২৪ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ কমেছে। ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।


দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ২৫ শতাংশ কমেছে। আর ৯ দশমিক ০৯ শতাংশ শেয়ার দর কমে তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স।


এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তুংহাই নিটিং, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, এমারেল্ড অয়েল, প্রিমিয়ার লিজিং, হামিদ ফেব্রিক্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার