বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ পেল ৭ বিশিষ্ট ব্যক্তি

বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ পেল ৭ বিশিষ্ট ব্যক্তি
বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ দেশের ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান ও মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ শনিবার সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজন এবং তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হচ্ছে, ডা. সারওয়ার আলী (মুক্তিযুদ্ধ), নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা), নুহ-উল-আলম লেনিন (সমাজদর্শন ও সাহিত্য), অধ্যাপক ডা. একে আজাদ খান (চিকিৎসাসেবা), লিয়াকত আলী লাকী (সংস্কৃতি), মনজুরুল আহসান বুলবুল (সাংবাদিকতা) এবং জুয়েল আইচ (জাদুশিল্প)।

এ অনুষ্ঠানে বাংলা একাডেমির প্রয়াত সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে নিবেদিত, হাবীবুল্লাহ সিরাজী ও পিয়াস মজিদ সম্পাদিত বাংলা একাডেমি এবং আনিসুজ্জামান গ্রন্থের উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২০, একাডেমি পরিচালিত সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২০, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২০ এবং কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২০ প্রদান করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা