টানা ৩ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

টানা ৩ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার
দেশের উভয় পুঁজিবাজারে তিন দিন লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক হলিডে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ৩১ ডিসেম্বর, ২০২০ হতে ২ জানুয়ারি, ২০২১ পর্যন্ত বাজার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, আগামী বৃহস্পতিবার ( ৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এবং ব্যাংকের সাথে পুঁজিবাজারের সম্পর্ক থাকায় সেদিন বাজারে লেনদেন বন্ধ থাকবে। এছাড়া পরের দু দিন শুক্রবার ও শনিবার যথানিয়মে সাপ্তাহিক ছুটি থাকার কারণে বন্ধ থাকবে। এতে টানা তিন দিন লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে।

উল্লেখ্য, ব্যাংক হলিডে উপলক্ষে বৃহস্পতিবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকলেও স্টক এক্সচেঞ্জে অফিস চালু থাকবে। এবং অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া শুক্রবার ও শনিবার লেনদেন সহ স্টক এক্সচেঞ্জের অফিস বন্ধ থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন