হেলথ কেয়ার হিরোদের সংবর্ধনা দিলো ওয়ালটন

হেলথ কেয়ার হিরোদের সংবর্ধনা দিলো ওয়ালটন
করোনা মহামারী মোকাবেলায় জীবন বাজি রেখে চিকিৎসাসেবা প্রদানকারী ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দিয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

গত শুক্রবার বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘হেলথ কেয়ার হিরোস’ শীর্ষক এক সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা: এ বি এম আবদুল্লাহ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডা: এ কে আজাদ খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনসহ দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, পরিচালক ও নার্স।

করোনা মহামারী মধ্যে জীবন বাজি রেখে দায়িত্ব পালনকারী দেশের সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞাস্বরূপ ৩০ জন চিকিৎসক ও পাঁচজন নার্সকে সম্মাননা ক্রেস্ট দেয় ওয়ালটন। সেইসাথে প্রত্যেককে দেয়া হয় অত্যাধুনিক প্রযুক্তির ওয়ালটন ওয়াশিং মেশিন। দায়িত্ব পালনের সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুই চিকিৎসকের পরিবারকে দেয়া হয় এক লাখ টাকা করে।
অনুষ্ঠানে চিকিৎসক ও নার্সরা করোনা মহামারী মোকাবেলায় তাদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেয়ায় ওয়ালটনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে জানানো হয়, করোনা সংক্রমণের শুরুতেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের মধ্যে বিনামূল্যে বিপুল পরিমাণ প্রোটেকটিভ স্যুট, মেডিক্যাল মাস্ক, হ্যান্ডগ্লাভস, হেড কভার ও সুকভার, সেফটি গগলস ইত্যাদি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই সরবরাহ করেছে ওয়ালটন। এ ছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন কোটি টাকা অনুদান প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকেও অর্থসহায়তা দিয়েছে ওয়ালটন। বিজ্ঞপ্তি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি