হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম
হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত মহাসচিব নূর হোসাইন কাসেমীর স্থলাভিষিক্ত হলেন খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম জিহাদী।

একইসঙ্গে আলোচিত সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার জন্য আলোচনায় আসা মামুনুল হককে ঢাকা মহানগরীর সেক্রেটারি করা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর (বুধবার) চট্টগামের হাটহাজারী মাদ্রাসায় এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।শনিবার সন্ধ্যায় হেফাজতের বর্তমান প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী এ তথ্য নিশ্চিত করেছেন।

হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও জুনায়েদ বাবুনগরীর মামা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এতে উপস্থিত ছিলেন বর্তমান আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, উপদেষ্টা মাওলানা নোমান ফয়জী, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতি জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম, মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা হাবীবুল্লাহ আজাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী প্রমুখ।

বৈঠকে সংগঠনের নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহকে সিনিয়র নায়েবে আমীর, সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারী করে ঢাকা মহানগর কমিটি এবং মাওলানা হাফেয তাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় মারা যান হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী। এর পর ১৫ নভেম্বর হেফাজতের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে হেফাজতের আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব নির্বাচিত হন আল্লামা নূর হোসাইন কাসেমী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা