দেশের প্রথম বিটুমিন প্ল্যান্টের উদ্বোধন কাল

দেশের প্রথম বিটুমিন প্ল্যান্টের উদ্বোধন কাল
বাংলাদেশে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে স্থাপিত বিটুমিন প্ল্যান্টের উদ্বোধন ঘটতে যাচ্ছে আগামীকাল। শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের এই শিল্পদ্যোগ দেশে বিটুমিনের চাহিদা মেটাবে।

রাজধানী ঢাকার অদূরে কেরানিগঞ্জের পানগাঁওয়ে 'বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট' গড়ে তুলেছে বসুন্ধরা ওয়েল অ্যান্ড গ্যাস কম্পানি লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রিফাইন্ড ক্রুড ওয়েলের বাই-প্রোডাক্ট থেকে অর্গানিক উপাদান হিসেবে প্রস্তুত করা হয় বিটুমিন। এর কাজ পদার্থগুলোকে শক্তভাবে জুড়ে দেওয়া। রাস্তাঘাট নির্মাণে ব্যাপক হারে বিটুমিনের ব্যবহার ঘটে থাকে। কারণ বিটুমিন উৎপাদন অপেক্ষাকৃত সহজ, পুনঃব্যবহাযোগ্য, বিষক্রিয়াহীন এবং শক্তিশালী বন্ধন সৃষ্টিতে সক্ষম।

বাংলাদেশে প্রতিবছর বিপুল পরিমাণ বিটুমিন বা অ্যাসফাল্ট প্রয়োজন হয়। বিভিন্ন সূত্র বলছে, দেশে প্রতিমাসে ৪২ হাজার টনের মতো বিটুমিন দরকার। তাছাড়া উন্নয়ন কার্যক্রম বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বিটুমিনের চাহিদা বছর পেরোলেই গড়ে ১০-১৫ শতাংশ হারে বাড়ছে। চাহিদার ৯০ শতাংশই আমদানি করতে হয়। একইসাথে চাহিদা ও গুণগত মান নিশ্চিতকরণে বেসরকারিখাতের উদ্যোগে দেশে প্রথমবারের মতো প্রথমবারের মতো 'বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট' গড়ে উঠছে।

সর্বাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও পণ্য রপ্তানিতে উদ্যোগী হবে। শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ হিসেবে বসুন্ধরা ইতোমধ্যে সিমেন্ট, পেপার, টিস্যু, এলপিজি উৎপাদন ও বিপণন, জ্বালানি এবং ট্রেডিং খাতে উজ্জ্বল স্বাক্ষর রেখেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর