লভ্যাংশ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আলোচিত বছরে কোম্পানিটি কনসলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ৫১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৫ টাকা ৭৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির কনসলিডেটেড শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়ায় ৩৭ টাকা ১৮ পয়সা।
কোম্পানিটির ৩৫তম বার্ষিক সাধারণ সভা বা এজিএম আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।