যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো জনসন অ‌্যান্ড জনসনের টিকা

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো জনসন অ‌্যান্ড জনসনের টিকা
যুক্তরাষ্ট্র অনুমোদন পেলো জনসন অ‌্যান্ড জনসনের এক ডোজের টিকা। একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল শুক্রবার একক ডোজের জনসন অ‌্যান্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে।

আগামী সপ্তাহে এই ভ্যাকসিনের ৩০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হবে। শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের পাশাপাশি ভোক্তা ও শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের গঠিত ২২ সদস্যের কমিটি দীর্ঘ ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যদি এফডিএ নতুন ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়, জনসন অ‌্যান্ড জনসন যাতে দ্রুত এটি উৎপাদন করতে পারে সে ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে।’

প্রশাসনিক কর্মকর্তারা চলতি সপ্তাহের শুরুর দিকে আশা প্রকাশ করে বলেছেন, ‘অনুমোদনের অপেক্ষায় থাকা ভ্যাকসিনের অনুমোদন পেলে আগামী সপ্তাহে তিন থেকে চার মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ পাওয়া যাবে।’

বৈঠকের আগে এফডিএ তাদের রিপোর্টে বলেছে, নতুন ভ্যারিয়ান্টসহ গুরুতর কোভিড-১৯ প্রতিরোধে এই ভ্যাকসিন অধিকতর কার্যকর।

৪০ হাজার লোকের মধ্যে বৈশ্বিক ট্রায়ালে এই ভয়ংকর রোগের বিরুদ্ধে ভ্যাকসিনটি ৮৫.৪ শতাংশ কার্যকর, তবে রোগটির মডারেট ফর্মে কার্যকারিতা কমে ৬৬.১ শতাংশ দাঁড়ায়। দুই ডোজের ফাইজার ও মডার্নার কার্যকারিতা ৯৫ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না