সৌদিতে লিফট ছিঁড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদিতে লিফট ছিঁড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদি আরবের দাম্মামে নির্মাণাধীন বহুতল ভবনের লিফট দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মো. শাহীন খান সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ের নবমখণ্ড গ্রামের আশরাফ খানের ছেলে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দুর্ঘটনায় আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় জুবাইল সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়।

সৌদিতে অবস্থানরত স্বজনদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন নিহতের বাবা আশরাফ খাঁন। তিনি জানান, তার ছেলে আড়াই বছর ধরে সৌদি আরবে বাস করছেন। সেখানে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার নির্মাণাধীন একটি বহুতল ভবনের পানির লাইনের কাজ করছিলেন তিনি। এ সময় ভবনটিতে নির্মাণ সামগ্রী উঠানোর কাজে ব্যবহৃত অস্থায়ী লিফট ছিড়ে শাহীনের ওপর পড়ে গেলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

বর্তমানে মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা