দেশে পৌঁছালো মেট্রো রেলের কোচ

দেশে পৌঁছালো মেট্রো রেলের কোচ
অবশেষে মোংলা বন্দরে এসে পৌঁছেছে দেশের প্রথম মেট্রো রেলের কোচ।

বুধবার (৩১ মার্চ) দুপুরে মোংলায় নোঙ্গর করে কোচবাহী জাহাজটি। বৃহস্পতিবার খালাস শেষে নৌপথেই রওনা দিয়ে এক সপ্তাহের মধ্যে পৌঁছাবে দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে।

৪ মার্চ জাপানের ওবে বন্দর থেকে রওনা দেয় কোচবাহী জাহাজটি। নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকির তত্ত্বাবধানে ২৭ দিন বাদে এসে পৌঁছায় মোংলায়। পরিবহনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি বলছে বৃহস্পতিবারের মধ্যে খালাস শেষে তা রওনা দেবে ঢাকার উদ্দেশে। পৌঁছে দেয়া হবে দিয়াবাড়ির ডিপোতে।

জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড মেট্রোরেলের জন্য কোচগুলো তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা