সব কর্মসূচি স্থগিত করল বিএনপি

সব কর্মসূচি স্থগিত করল বিএনপি
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দলীয় সকল কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

বুধবার (৩১ মার্চ) বিকেলে দলটির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপি থেকে জানানো হয়, আগামী ১ এপ্রিল থেকে বিএনপির সকল কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই স্থগিত বলবৎ থাকবে।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ গণমাধ্যমকে বলেন, ‘সরকারের উদাসীনতার কারণে করোনার সংক্রমণ ঊর্ধ্বগতি হয়েছে। এই পরিস্থিতিতে নেতাকর্মী এবং দেশের জনগণের সার্বিক দিক বিবেচনা করে জনসমাগম হয়, স্বাস্থ্যবিধি ভঙ্গ হয়-এমন সব কর্মসূচি বিএনপির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। তবে টেলিফোন, মোবাইল, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নেতাকর্মী, জনগণের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ অব্যাহত থাকবে। পরবর্তী সিদ্ধান্ত হয় না পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।’

এদিকে আজ (১ এপ্রিল) যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সম্মিলিতভাবে যে সারাদেশে যৌথ বিক্ষোভ কর্মসূচি আহ্বান করেছিল তা স্থগিত করা হয়েছে। তিন সংগঠনের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে এই স্থগিতের কথা জানানো হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস