ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ৪৪ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ৪৪ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ এপ্রিল) সকালে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়। ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ ফ্লোরস দ্বীপে ইস্টার সানডের কয়েক ঘণ্টা আগে থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়।

বন্যায় বাড়ি-ঘর, ব্রিজ এবং রাস্তা-ঘাঁটের ব্যাপক ক্ষতি হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থার মুখপাত্র রাদিতিয়া জাতি এএফপি নিউজ এজেন্সিকে বলেন, পূর্ব ফ্লোরস দ্বীপে ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন আহত হয়েছে। এখনও অনেকেই মাটিচাপা পড়ে আছেন।

উদ্ধারকারী কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃষ্টিপাত এখনও হচ্ছে এবং ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহ ধরেই আবহাওয়া খারাপ থাকতে পারে বলে সতর্ক করেছেন ওই কর্মকর্তা।

এদিকে রোববার বিমা শহরেও বন্যায় দু'জনের মৃত্যু হয়েছে। চার স্থানে বাঁধের ওপর পানি উপচে পড়ছে। বর্ষার মৌসুমে ইন্দোনেশিয়ায় ভূমিধস এবং আকস্মিক বন্যার ঘটনা প্রায় দেখা যায়।

এর আগে,এ বছরের শুরুতে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভার সুমেদাং শহরে বৃষ্টি, বন্যা ৪০ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে বোর্নো এলাকায় ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না