শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি
কার্গো জাহাজের ধাক্কায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

রোববার (০৪ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবিত আল হাসান নামের একটি লঞ্চ শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়। সংবাদ শুনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিসহ পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। এখন পর্যন্ত হতাহতের তথ্য পাইনি। লঞ্চটি নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌ-পথে চলাচল করত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট