পুঁজিবাজারে মার্জিন ঋণের রেশিও বাড়িয়েছে বিএসইসি

পুঁজিবাজারে মার্জিন ঋণের রেশিও বাড়িয়েছে বিএসইসি
শেয়ারবাজারে বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ প্রদানের রেশিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরফলে নিম্নমূখী বাজারে ফোর্সড সেলের শঙ্কা লাঘব হবে এবং বিনিয়োগকারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে।বাংলাদেশ সিকিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিনিয়োগকারীদের নিজস্ব বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ প্রদানের রেশিও ১:০.৫০ থেকে বাড়িয়ে ১:০.৮০ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই নির্দেশনা ডিএসইএক্স ৭০০০ পর্যন্ত কার্যকর। এর উপরে বা বেশি সূচকের ক্ষেত্রে মার্জিন ঋণ রেশিও হবে ১:০.৫০।

বিএসইসির এই সিদ্ধান্তের ফলে ফোর্সড সেল নিয়ে যে শঙ্কা তৈরী হয়েছে, তা লাঘব হবে বলে ধারণা করছেন অনেকে। কারণ এরইমধ্যে লকডাউনের কারণে পুঁজিবাজারে বড় পতন হয়েছে এবং চলমান রয়েছে। যাতে করে অনেকের সিকিউরিটিজ ফোর্সড সেলের দ্ধারপ্রান্তে চলে গেছে।

মার্জিন ঋণের নতুন সীমা বাড়ানো সিদ্ধান্ত নেয়ার তা লাঘব হবে মনে করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

মার্জিন ঋণ প্রদানের রেশিও বাড়াতে বিনিয়োগকারীদের নতুন ক্রয় ক্ষমতা বাড়বে বলেও মনে করছেন তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন