অষ্টম বর্ষে এনআরবিসি ব্যাংক

অষ্টম বর্ষে এনআরবিসি ব্যাংক
এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ব্যাংকটি।

এদিন ব্যাংকের বোর্ডরুমে চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, উদ্যোক্তা মোহাম্মদ আলী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কেক কাটা হয়।  এসময় ব্যাংকের সকল পরিচালক, উদ্যোক্তা, শেয়ারহোল্ডার, ও কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন। সারাদেশের শাখা ও উপশাখাগুলো অনলাইনে যুক্ত হয়ে একই সঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সীমিত এই আয়োজনে করোনাকালীন সংকট মোকাবেলায় কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশের মানুষের মুক্তি ও ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চতুর্থ প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি