লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। এদিন কোম্পানিটি মোট ৩২ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এ দিন কোম্পানিটি ৪৫ লাখ ৮৮ হাজার ৩৬৩টি শেয়ার হাতবদল করেছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭২ টাকা ৩০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির ৪২ লাখ ২৪ হাজার ২৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৯৭ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৩ টাকা।

বেক্সিকো ফার্মাসিটিক্যালস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির পাঁচ লাখ ৩৯ হাজার ২৮১টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য নয় কোটি ৮১ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮২.৬০ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড, গ্রামীণ ফোন লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন