দর কমার শীর্ষে শাহজালাল ইসলামী ব্যাংক

দর কমার শীর্ষে শাহজালাল ইসলামী ব্যাংক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৪০ পয়সা বা ১০.৯১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ১৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৬৯ বারে ৫ লাখ ৭ হাজার ৪৬১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৭০ পয়সা বা ৮.৭৫ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা দরে লেনদেন হয়।

এনভয় টেক্সটাইল লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ১ টাকা বা ৪.৪২ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ইউনাইটেড ইন্স্যুরেন্স, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন